সিংড়ায় লালোর উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
সিংড়ায় লালোর উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

নাটোরের সিংড়ায় লালোর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়-২০২৬ জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালোর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। এ সময় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন সিংড়া উপজেলায় তৃতীয় স্থান অর্জনকারী সজীব ও জুঁই।