চুরি হওয়ার চার দিন পরে নাটোর থেকে জার্মানি সেই পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ণ
চুরি হওয়ার চার দিন পরে নাটোর থেকে জার্মানি সেই পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়ার চার দিন পরে নাটোর শহর তলীর কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের থেকে জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে ক্যামেরা ও আরো জিনিসপত্র উদ্ধার হয়নি। রবিবার (১১ অক্টোবর) ১০টায় নাটোর সদর থানায় প্রেসবিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেন নাটোর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার জানান, ৮ তারিখ ঘটনার দিন তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে ব্যাগটি পান। পরে ব্যাগটি নিয়ে তিনি নওগাঁ চলে যায়। পরে ব্যাগ খুলে ল্যাপটপ দেখে তার ছেলে অন্তরের সাথে কথা বলেন। সংবাদ মাধ্যেমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর ঘটনা যেনে বাবা অমল সাহা ছেলে অন্তরকে ঘটনা জানায়। পরে অন্তর আজ রাতে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল কাপুড়িয়া পট্টি নুর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ল্যাপটপটি উদ্ধারের ঘটনা সেই জার্মানি নাগরিক ক্রিল’কে জানানো হয়েছে। এতে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি নাটোর রেলস্টেশনে এসে নামেন। এরপরে নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এক সময় সেই চোর যুবকটি কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানা পুলিশের কাছে অভিযোগ করেন। কয়েকদিন ধরে নানা জায়গায় খোঁজ করে অবশেষে নাটোর শহর তলীর কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপ উদ্ধার করা হয়।