সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে সাজা

নাটোরের সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাড়ে সকাল ১১টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সিংড়া পৌর শহরের থানা মোড় ও নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় আটককৃত তিন জনকে মাদকসহ আটকের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া থানার মোড় এলাকার কবীর ফার্মেসির কর্মচারী আব্দুর রহিমকে (২৫) গাজা সেবন ও বিক্রির দায়ে ২ মাসের সাজা প্রদান করা হয়। তিনি গাইনপাড়া মহল্লার মো. গাফফার প্রাং এর ছেলে। ইয়াবা সেবনের অপরাধে নিংগইন ভাটোপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মো. সৌরভ আলীকে (১৯) ৩ মাসের সাজা ও একই মহল্লার হাবিবুর রহমানের ছেলে মো. ওসমানকে (৩৫) ৬ মাসের সাজা প্রদান করা হয়। একই সাথে সকলকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত তিনি বলেন, মাদক সেবনের দায়ে ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে