সিংড়ায় এমপি’র নির্দেশনায় রাস্তা রক্ষায় ডার্মসিট প্রটেকশন

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
সিংড়ায় এমপি’র নির্দেশনায় রাস্তা রক্ষায় ডার্মসিট প্রটেকশন

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামের একমাত্র চলাচলের গুরুত্বপূর্ণ সড়কটি রক্ষায় ডার্মসিট দিয়ে প্রটেকশন নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে বাস্তবায়িত এ কাজে সহযোগিতা করেছেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী খালেক-উজ-জামান রঞ্জু এবং সমাজসেবক রেজাউল করিম।

চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খালেক -উজ- জামান রঞ্জু বলেন, উদ্যোগটি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় বাস্তবায়ন করা হয়েছে। বর্ষা মৌসুমে রাস্তার পাশ ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় সড়কটি সুরক্ষিত রাখতে রাস্তার পাশে ডার্মসিট দিয়ে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কাজল সরকার, চৌগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডাবলু, যুবদলের সাবেক সভাপতি আব্দুল সাত্তার ফটিক, ইউপি সদস্য মোকারদ্দেস হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল করিম বাবু, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মিজানুর রহমান, যুবদল নেতা এবি সিদ্দিকী বাবু’সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গ্রামবাসী।

সমাজসেবক রেজাউল করিম বলেন, সড়কটি ছোট চৌগ্রাম গ্রামের ভেতরের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। রাস্তার পাশে প্রটেকশন দেওয়ায় বর্ষার পানির প্রবল পানির ধাক্কায় রাস্তা ভেঙে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে এবং এলাকাবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত হবে।