সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
সিংড়ায় পানিতে ডুবে  শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে রহমত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে পুকুর পাড়ে পা পিছলে পড়ে যায় রহমতুল্লাহ নামে এক শিশু পরে বন্ধুরা তার বাড়িতে খবর দিলে এলাকা বাসীর সহযোগিতায় তাকে দীর্ঘ সময় পানিতে খোঁজার পরে বিকেল ৩টা টার দিকে তাকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত রহমতুল্লাহ (৭) উপজেলার ইতালি ইউনিয়নের রাতাল গ্রামের মোঃ গোলাম হোসেনের ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ আসেনি আসলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।