সিংড়ায় গ্লোবাল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
সিংড়ায় গ্লোবাল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাটোরের সিংড়ায় গ্লোবাল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা প্রতিনিধি জুলহাস কায়েমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাষ্টার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুমি আকতার, উপজেলা প্রানি সম্পদ অফিসার তাসরিফুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহবায়ক শাহাদাত হোসেন মিন্টু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা হোসনে, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী ,সিংড়া মডেল প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোতালেব হোসেন, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ মৌ, সাধারণ সম্পাদক আফরোজা ইতি’সহ আরও অনেকে।