সিংড়ার ইটালি ইউনিয়নের হিজলি গ্রামের ব্রিজ সংস্কার, স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
সিংড়ার ইটালি ইউনিয়নের হিজলি গ্রামের ব্রিজ সংস্কার, স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে

সিংড়ার ইটালি ইউনিয়নের হিজলি গ্রামের ব্রিজ সংস্কার, স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের হিজলি গ্রামের দীর্ঘদিনের অবহেলিত ও চলাচলের অনুপযোগী ব্রিজটি সংস্কার করা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় এসেছে স্বস্তি।

স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। সম্প্রতি ব্রিজটি সংস্কার করায় এখন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এলাকাবাসী।

ব্রিজটি সংস্কারের ফলে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন যাতায়াতে গতি এসেছে। এতে হিজলি গ্রামের পাশাপাশি আশপাশের এলাকার মানুষেরও যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও কার্যকর হয়েছে।

এ উন্নয়নকাজের জন্য নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির প্রতি স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।