সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫,৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে ৯টায় উপজেলা কৃষি হল রুমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকতা খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম হিরো প্রমুখ ।