সিংড়ার ছোট চৌগ্রাম বাজারসংলগ্ন ব্রিজের মুখে বালি-খোয়া ফেলে রাখায় দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত অপসারণের দাবি গ্রামবাসীর

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
সিংড়ার ছোট চৌগ্রাম বাজারসংলগ্ন ব্রিজের মুখে বালি-খোয়া ফেলে রাখায় দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত অপসারণের দাবি গ্রামবাসীর

সিংড়ার ছোট চৌগ্রাম বাজারসংলগ্ন ব্রিজের মুখে বালি-খোয়া ফেলে রাখায় দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত অপসারণের দাবি গ্রামবাসীর

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম বাজারসংলগ্ন উত্তর পাশে সেতুতে ওঠার মুখে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি নিজেদের বালি ও খোয়া ফেলে রাখায় সড়ক সরু হয়ে গেছে। এতে যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজের মুখে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে একসঙ্গে দুটি যানবাহন পারাপার হতে গিয়ে প্রায়ই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ট্রাক, পিকআপ, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন মুখোমুখি হলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়রা জানান, গত রাতেও একটি ট্রাক ও একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের কাছাকাছি অবস্থায় পৌঁছে যায়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এলাকাবাসীর দাবি, জনসাধারণের নিরাপদ চলাচলের স্বার্থে ব্রিজের মুখ থেকে দ্রুত বালি ও খোয়া অপসারণ করে সড়কটি সম্পূর্ণ যান চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কেউ সড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।