সিংড়ায় এমপি আনু’র হস্তক্ষেপে বন্ধ হলো আবাদি জমিতে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
সিংড়ায় এমপি আনু’র হস্তক্ষেপে বন্ধ হলো আবাদি জমিতে পুকুর খনন

সিংড়ায় এমপি আনু’র হস্তক্ষেপে বন্ধ হলো আবাদি জমিতে পুকুর খনন

 

চলনবিল নিউজ২৪ এ প্রকাশিত সংবাদটি নজরে আসলে নাটোর -৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি’র নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় আবাদী জমিতে পুকুর খনন বন্ধ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (৩১ মে) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নে পুন্ডরী গ্রামে আবাদী জমি খনন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

 

জানা যায়, অবৈধ ভাবে পুকুর খনন করছিলো ওই গ্রামের আরিফুল ইসলাম ও বলিবাড়ি গ্রামের আলী হাসান নামে ব্যক্তি।