সিংড়ায় এমপি আনু’র পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিলেন সোহান

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
সিংড়ায় এমপি আনু’র পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিলেন সোহান

সিংড়ায় এমপি আনু’র পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিলেন সোহান

নাটোরের সিংড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্নবিত্ত ও দিনমজুর মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নাটো-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি’র পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া বাজার এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নাটোর জেলা সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সোহান প্রায় ৬০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে লাচ্চা, সেমাই, চাল, চিনি’সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আলভি হাসান আলিফ, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য হামিদুল ইসলাম, ইটালি ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোতালেব হোসেন, ৭নং ইউপি সদস্য আমিরুল ইসলাম’সহ স্থানীয় নেতাকর্মীরা।

চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সোহান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি’র নির্দেশনায় আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।