শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

শরীয়তপুর জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ্য রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচার এবং সকল সরকারী-বেসরকারী স্বাস্থ্য সেবাদান প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, ডা. আব্দুল আহাদ, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার রিফাহ্ নানজীবা, দেশ মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী মতলেবুর রহমান, সেবা মেডিকেলের স্বত্বাধিকারী হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের নিরাপত্তা, হামলাকারীদের বিচার এবং সকল হাসপাতাল ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ।