সিংড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করা হলো শুকনো খাবার

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
সিংড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করা হলো শুকনো খাবার

সিংড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করা হলো শুকনো খাবার

নাটোরের সিংড়া উপজেলায় আকস্মিক ঝড় ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ মে) বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। ঝড়ের তাণ্ডবে যেসব পরিবারের ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকেই খাদ্য সংকটে পড়েছেন, তাদের শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, সাম্প্রতিক ঝড়ের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো বেশি বিপাকে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তা কার্যক্রম শুরু করা হয়।

সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু বলেন, বিতরণকৃত শুকনো খাবারের মধ্যে ছিল চাল,ডাল, তেল, লবন, হলুদের গুড়া, মরিচের গুড়া ‘সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।