সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব কিবরিয়া

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব কিবরিয়া

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব কিবরিয়া

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া।

শনিবার (৯ মে) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা, রোগীদের অবস্থা ও বিভিন্ন বিভাগের কার্যক্রমের খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি শামিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপ-সচিব গোলাম কিবরিয়া বলেন, সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা সন্তোষজনক। রোগীদের আরও উন্নত ও মানবিক সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। হাসপাতালের পরে থাকা ফাঁকা জায়গায় বাগান তৈরির পরামর্শ দেন তিনি।