চলনবিলের কৃষকদের পাকা ধান রক্ষায় এমএ সামাদের বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
চলনবিলের কৃষকদের পাকা ধান রক্ষায় এমএ সামাদের বিশেষ মোনাজাত

চলনবিলের কৃষকদের পাকা ধান রক্ষায়  এমএ সামাদের বিশেষ মোনাজাত

চলনবিল অঞ্চলের কৃষকদের পাকা ধান রক্ষা এবং বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ টিকিয়ে রাখতে নাটোরের সিংড়া উপজেলার ৮নং শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা ব্রিজ এলাকায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে জোড়মল্লিকা ব্রিজের নিচে আয়োজিত এ মোনাজাতে শতশত মানুষ অংশ নেন। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় মুসল্লি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে চলনবিলের ফসল রক্ষা ও বাঁধের নিরাপত্তা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

অনুষ্ঠানের আয়োজন করেন শেরকোল তেলিগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ সামাদ। চলনবিল অঞ্চলের কৃষকদের দুর্দশা ও সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে বাঁধ ঝুঁকিতে পড়ায় তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।

এ সময় এম এ সামাদ বলেন, চলনবিলের হাজারো কৃষকের জীবিকা এই ফসলের উপর নির্ভরশীল। বাঁধ ভেঙে গেলে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। তাই সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া এবং সচেতনতা তৈরির লক্ষ্যে এই মোনাজাতের আয়োজন করা হয়েছে।

স্থানীয়রা এম এ সামাদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের পাশাপাশি এম এ সামাদ কৃষকদের কথা চিন্তা করে নিজ খরচের বাঁধ রক্ষায় কাজ করে যাচ্ছে।