লালপুর থেকে ‘ইমো হ্যাকার’ চক্রের পাঁচ সদস্যকে আটক

চলনবিল নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
লালপুর থেকে ‘ইমো হ্যাকার’ চক্রের পাঁচ সদস্যকে আটক

লালপুর থেকে ‘ইমো হ্যাকার’ চক্রের পাঁচ সদস্যকে আটক

নাটোরের লালপুর থেকে ‘ইমো হ্যাকার’ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পানসিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পানসিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বায়োজিদ, বাসেদ আলী, মোঃ আব্দুল্লাহ এবং নওয়াপাড়া গ্রামের লালন আলী ও মোঃ শাকিল।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানসিপাড়া গ্রামে রফিজ মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মোবাইল অ্যাপ ইমো হ্যাকার চক্রের ৫জন সক্রিয় সদস্যকে আটক করা হয়| তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত এ্যন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধ হয়ে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ইমো ও ফেসবুক ম্যাসেঞ্জার হ্যাক করতো। এরপর প্রতারণার মাধ্যমে কৌশলে তাদের কয়েক জনদের কাছ থেকে বিকাশে টাকা হাতিয়ে নিতো। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।