এক দশক পর জানা গেল ভালো নেই সেই ‘মধু হই হই’ খ্যাত সেই জাহিদ

চলনবিল নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
এক দশক পর জানা গেল ভালো নেই সেই ‘মধু হই হই’ খ্যাত সেই জাহিদ

এক দশক পর জানা গেল ভালো নেই সেই ‘মধু হই হই’ খ্যাত সেই জাহিদ

মধু হই হই বিষ খাওয়াইলা গানটি দিয়ে পুরো দেশ নেড়েচেড়ে দিয়েছিল জাহিদ নামে এক তরুণ। গোটা গোটা অক্ষরে সে গল্প লেখা হয়েছিল পত্রিকায়। সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এক দশক পর জানা গেল ভালো নেই সেই জাহিদ। গানের টানে কক্সবাজারের পাট চুকিয়ে এসেছেন ঢাকায়। হাতে নেই কাজ। করতে হচ্ছে মানবেতর জীবনযাপন।

রোজার শুরুতে ঢাকা আসেন জাহিদ। আশ্রয় নেন এক স্টুডিওতে। সেখানেই আছেন। তিনি বলেন, মিরপুরে এক বড় ভাইয়ের স্টুডিওতে আশ্রয় নিয়েছি। ওনার বাসায় খাই। পাশাপাশি এখানে ওখানে আড্ডা দিচ্ছি। আজকাল আড্ডার ফাঁকে উকুলেলে, ডুগিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গানের প্রচলন চলছে। সেটা করার চেষ্টা করছি।

জাহিদের ঢাকায় আসার খবর ইন্ডাস্ট্রির অনেকেরই অজানা। সেকারণেই কাজের জন্য ডাক পাচ্ছেন না বলে ধারণা তার। বললেন, আমি যে ঢাকা এসেছি কেউ জানে না। তাই হাতে কাজ নেই। তবে বিভিন্ন জনের সঙ্গে দেখা করছি। আশা করি সবাই জানলে কাজ মিলবে।

কিন্তু প্রয়োজন শোনে না অজুহাত। আয়ের উৎস বন্ধ থাকায় পকেট গড়ের মাঠ। হাত পাততে হচ্ছে বন্ধুদের কাছে। তার কথায়, বন্ধু-বান্ধব যারা আছে তাদের কাছ থেকে টাকা-পয়সা নিই। যে ভাইয়ের কাছে আছি তিনি সাপোর্ট দিচ্ছেন। ঢাকায় আসার পর একটা শো করেছিলাম। সেই টাকা দিয়ে চলছি। তবে কষ্ট হচ্ছে। এখানে ওখানে যেতেও তো রাস্তাখরচ লাগে। বন্ধু-বান্ধবের থেকে নিয়ে চলতে হচ্ছে।’

কথায় কথায় ফিরে দেখা হলো অতীত। ২০১৬ সালে ভাইরাল হওয়ার পর কক্সবাজারের সায়মন হোটেলে চাকরি মেলে ছোট্ট জাহিদের। ভাগ্য ফেরে তার অভাবে জর্জরিত পরিবারের। কিন্তু সৌভাগ্যের সঙ্গে সখ্যতা ক্রমশ কমছিল।

চলনবিল নিউজ ২৪ ফেসবুক পেজ