চলনবিলে ধানকাটা উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
[shared_counts]
চলনবিলে ধানকাটা উৎসবের উদ্বোধন
0 Shares
২৯

চলনবিলে ধানকাটা উৎসবের উদ্বোধন

চলনবিলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। কৃষকের হাসি আর ব্যস্ততায় মুখরিত পুরো এলাকা। বোরো ধান কাটা উৎসবের মধ্য দিয়ে শুরু হলো মৌসুমের প্রধান ফসল ঘরে তোলার আনুষ্ঠানিকতা

নাটোরের সিংড়া চলনবিল এলাকায় বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ উৎসবের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান।

কৃষি সমৃদ্ধ চলনবিল অঞ্চলে ধান কাটার এই আয়োজনকে ঘিরে কৃষকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে সিংড়া অংশের চলনবিলে প্রায় ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার খলিলুর রহমান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, অনুকূল আবহাওয়া ও সরকারি বিভিন্ন সহায়তার কারণে এ বছর বোরো ধানের ভালো ফলনের আশা করছেন কৃষকরা।

চলনবিল নিউজ ২৪ ফেসবুক পেজ