সিংড়ায় ইউএনও’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
[shared_counts]
সিংড়ায় ইউএনও’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন
1 Shares
৬২

সিংড়ায় ইউএনও’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

নাটোরের সিংড়া উপজেলায় চলমান বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে তিনি উপজেলার চৌগ্রাম ও ছাতারদিঘী ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও মান যাচাই করেন।

পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

চলনবিল নিউজ ২৪ ফেসবুক পেজ