ক্যান্সারের সঙ্গে লড়ছে সিংড়ার ছোট্ট মাসুমা সে বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
[shared_counts]
ক্যান্সারের সঙ্গে লড়ছে সিংড়ার ছোট্ট মাসুমা সে বাঁচতে চায়

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

0 Shares
১০২

ক্যান্সারের সঙ্গে লড়ছে সিংড়ার ছোট্ট মাসুমা সে বাঁচতে চায়

নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ চকআদিত্য গ্রামের ৫ম শ্রেণির ছাত্রী মাসুমা খাতুন (১১) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। যে বয়সে বই-খাতা আর খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে কঠিন রোগ ক্যান্সারের সঙ্গে।

দরিদ্র পরিবারের মেয়ে মাসুমার বাবা একজন সাধারণ উপার্জনকারী। পরিবারের ন্যূনতম খরচ চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা না হলে মাসুমার জীবন হুমকির মুখে পড়তে পারে।

মাসুমার পরিবার এখন সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের দিকে চেয়ে আছে। একটু সহানুভূতি, সামান্য আর্থিক সহযোগিতাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে, ফিরিয়ে দিতে তার হাসি।

আপনি চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।

যোগাযোগ (নগদ/বিকাশ): ০১৭১৪-৯২২২১৭ (মাসুমার বাবা)

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই

চলনবিল নিউজ ২৪ ফেসবুক পেজ