সিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণ

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
সিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণ

নাটোরের সিংড়ায় চলনবিল ফ্রেন্ডস সোসাইটি, এসএসসি ব্যাচ-১৯৯৪-এর উদ্যোগে দিনব্যাপী ‘বন্ধু আড্ডা ও নৌকা ভ্রমণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বন্ধুদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সকালে সিংড়া কোর্ট মাঠে বন্ধুরা একত্রিত হয়ে মোটরসাইকেলযোগে র‌্যালি করে বিলহালতি কলেজ মাঠে পৌঁছান। সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানার সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চলনবিল ফ্রেন্ডস সোসাইটির এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মধ্যে স্মৃতিচারণ করেন ব্যারিস্টার ইউসুফ আলী, আব্দুল্লাহ্ আল কাফী, চিকিৎসক তুহিন, আব্দুল খালেক, রুহুল আমিন, হাবিবুর রহমান, সরফরাজ নেওয়াজ বাবু, খাইরুল বাসার নয়ন, মুনছুর, তুহিন ও তারেকসহ অনেকে।

স্মৃতিচারণে বন্ধুরা শিক্ষাজীবনের নানা স্মৃতি, আনন্দ-বেদনা ও দীর্ঘদিনের বন্ধুত্বের গল্প তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে বিকেল ৩টার দিকে বিলহালতি কলেজ ঘাট থেকে নৌকাযোগে চলনবিলের পাটুল ‘মিনি কক্সবাজার’ এলাকায় ভ্রমণ করেন বন্ধুরা। নৌকা ভ্রমণ, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত করে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করাই এ আয়োজ