সিংড়ায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে প্রশাসনের অভিযান ২লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
সিংড়ায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে প্রশাসনের অভিযান ২লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয় নাটোর জেলার তথ্যের ভিত্তিতে ও তাদের উপস্থিতিতে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন ও এনএসআইয়ের নাটোরে কর্মকর্তা’সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।