সিংড়ায় খালের উপর বাঁশের সাঁকো নির্মাণ, দুর্ভোগ কমল এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
সিংড়ায় খালের উপর বাঁশের সাঁকো নির্মাণ, দুর্ভোগ কমল এলাকাবাসীর

সিংড়ায় খালের উপর বাঁশের সাঁকো নির্মাণ, দুর্ভোগ কমল এলাকাবাসীর

নাটোরের সিংড়া উপজেলার একটি খালের উপর মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির নির্দেশনায় এ সাঁকো নির্মাণের উদ্যোগ নেন নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সিহাব।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাকালে দীর্ঘদিন ধরে খালটি পারাপারে ভোগান্তির শিকার হচ্ছিলেন উপজেলার ইটালি ইউনিয়নের মাগুরা-তিরাইল গ্রামে এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত মানুষের চলাচল সহজ করতে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মানিকুজ্জান মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা সজীব আহমেদ সাকিব, আলভি হাসান আলিফ, ইটালি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলালুর রহমান বেলাল, ৯নং ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির নেতা জালাল মণ্ডল, সদস্য রুপলাল, মানিক ও ছনেট, ৮নং ওয়ার্ড যুবদল নেতা বাচ্চু মোল্লা, বিএনপি নেতা আব্দুল হাই প্রামাণিক, হুসেন আলী মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকাবাসী জানান, সাঁকোটি নির্মাণ হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে। তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।