নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় হালসার যাত্রা শুরু

নাটোর জেলা প্রতিনিধিঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় হালসার যাত্রা শুরু

নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় হালসার যাত্রা শুরু

 

নাটোরে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সমাজসেবামূলক সংগঠন ‘প্রত্যয় হালসা’র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।

 

বুধবার সকালে সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয়ে একই ইউনিয়নের বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একঝাঁক তরুণ শিক্ষার্থীর উদ্যোগ ও নেতৃত্বে যাত্রা শুরু হয় মানবিক এই সংগঠনটির।

সংগঠনটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আজিজুল হাকিম এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মাসুদ রানা সহ সংগঠনটির ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

আত্মপ্রকাশের প্রথম দিনেই সংগঠনটির পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের শিক্ষক মোঃ সালমান হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ মাসুদ রানা, ঢাকা ডেন্টাল কলেজের প্রভাষক, ডাঃ মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী জাহিদ, হালসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দ।

 

মানবতার কল্যাণে, তরুণদের নেতৃত্বে, প্রত্যয় হালসা এগিয়ে যাবে সেবার অঙ্গীকার নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন সবাই।