নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার মজুদকৃত তেল উদ্ধার-২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার মজুদকৃত তেল উদ্ধার-২০ হাজার টাকা জরিমানা
১৬

নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার মজুদকৃত তেল উদ্ধার-২০ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার অবৈধভাবে মজুদকৃত তেল উদ্ধার এবং এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত তেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার প্রেট্রোল রয়েছে।

অভিযুক্ত মোঃ মুকুল হোসেন উপজেলার পীরগাছা বাজারে অবস্থিত ডিপো মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের মালিক।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে উপজেলার পীরগাছা বাজারে অভিযানটি পরিচালনা করেন, নলডাঙ্গা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান।

সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা( এনএসআই) এর তথ্যের ভিত্তিতে প্রশাসনের অভিযানে অভিযুক্ত ব্যাক্তি মোঃ মুকুল হোসেনের কাছ থেকে ৫০০ লিটার ডিজেল এবং ৫০০ লিটার পেট্রোল মজুদ অবস্থায় পাওয়া যায়।

তদন্তে প্রমাণিত হয় যে, তিনি সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় না করে ডিজেল প্রতি লিটার ১২০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১৪০ হতে ১৫০ টাকার অধিক মূল্যে বিক্রয় করছিলেন।

অনিয়মের দায়ে তাঁকে মোবাইল কোর্টের মাধ্যমে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত ৫০০ লিটার পেট্রোল ও ৫০০ লিটার ডিজেল ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যান এর জিম্মায় সাধারণ মোটরসাইকেল চালকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। একইভাবে ডিজেলও কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

চলনবিল নিউজ ২৪ ফেসবুক পেজ