সিংড়ার সন্তান নাফিউল’সহ ১৩জন ডিআইজি কে অবসরে পাঠাল সরকার

চলনবিল নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
সিংড়ার সন্তান নাফিউল’সহ ১৩জন ডিআইজি কে অবসরে পাঠাল সরকার
৪০

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

 

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যাতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের অবসর প্রদান করা হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্য সব সুবিধা পাবেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের ডিআইজি সালমা বেগম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তাদের অবসর কার্যকর হবে অবিলম্বে।

চলনবিল নিউজ ২৪ ফেসবুক পেজ