পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি নাটোরের নতুন এসপি শরীফুল হক

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
[shared_counts]
পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি নাটোরের নতুন এসপি শরীফুল হক
0 Shares
১৯

পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি নাটোরের নতুন এসপি শরীফুল হক

ছয় পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

উপসচিব তৌসিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। কেমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনায় এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চলনবিল নিউজ ২৪ ফেসবুক পেজ