সিংড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক, ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
[shared_counts]
সিংড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক, ৩ মাসের কারাদণ্ড
0 Shares
১২১

সিংড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক, ৩ মাসের কারাদণ্ড

নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মামুন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটককৃত মামুন উপজেলার সুকাশ ইউনিয়নের কুড়িপাকিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

চলনবিল নিউজ ২৪ ফেসবুক পেজ