নাটোরে বিএনপির এমপির বাড়ির সব বৈদ্যুতিক তার চুরি

reporter
চলনবিল নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
[shared_counts]
নাটোরে বিএনপির এমপির বাড়ির সব বৈদ্যুতিক তার চুরি
0 Shares
১০৪

নাটোর-৩ (সিংড়া) আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর শহরের  বাড়ির সব বৈদ্যুতিক তার চুরি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরের দিকে একটি সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে এই চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আনোয়ারুল ইসলামের স্ত্রী সাহাবিবুল আসমা এবং নাটোর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-৩ (সিংড়া) আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্যের নাটোর শহরের (নবাব সিরাজ উদ-দৌলা-সরকারি কলেজের সামনের) চারতলা ভবনে সোমবার রাত দুইটার দিকেও বিদ্যুৎ ছিল। হঠাৎ করে শেষ রাতের দিকে পুরো বাড়ির ১৬টি ইউনিট একসঙ্গে অন্ধকার হয়ে যায়।

পরে সকালে সাহাবিবুল আসমা ও বাড়ির ভাড়াটিয়ারা দেখতে পান পাশের বিদ্যুতের খাম্বা থেকে বাড়িটির বিদ্যুৎ সংযোগের সব তার চুরি হয়ে গেছে। সকালে তারা বিষয়টি নাটোর থানা পুলিশ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে অবগত করেছেন।

নবনির্বাচিত সংসদ সদস্যের বাড়ির বিদ্যুৎ সংযোগের সব তার চুরি হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চলনবিল নিউজ ২৪ ফেসবুক পেজ