নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে বড়াইগ্রাম থানাধীন রাজেন্দ্রপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মো. জিয়াউর রহমান (৩৫) এবং দাশগ্রাম মেছভাটাপাড়া গ্রামের মো. রহিম মন্ডলের ছেলে মো. রাসেল মন্ডল (২২)। তারা উভয়েই বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।