জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে নাটোরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ‘১১ দলীয় ঐক্য, নাটোর জেলার আয়োজনে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আজ আমরা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একত্রিত হয়েছি। এই দিনে আমরা সেই সব মানুষের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা আন্দোলনে জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আমাদের দাবি যে কোনো হত্যাকাণ্ড বা সহিংস ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনের ভিত্তিতে তদন্ত ও বিচার নিশ্চিত হোক। এই সরককরের কাছে গনহত্যার বিচার দাবী জানান।