মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

টোলের নামে মহাসড়কে চাঁদাবাজি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সেই খবর নজরে আসে নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি’র পরবর্তীতে তার নির্দেশনায় নাটোরের সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার দুপুরে ইজারা বাতিলের ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

ইউএনও জানান, গত শনিবার নাটোরের সিংড়ায় বাস টার্মিনাল ইজারা নিয়ে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ট চালকেরা এমন শিরোনামে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার হয়। সংবাদে তুলে ধরা হয় বাস টার্মিনাল ইজারা নিয়ে নিয়মের তোয়াক্কা না করে মহাসড়কসহ বিভিন্ন স্থান থেকে চাঁদা তোলা হয়। পরে তদন্ত করে ঘটনার সত্যতা মেলে। সংবাদটি জেলা প্রশাসক আসমা শাহীন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুসহ পুলিশ সুপারের নজরে আসে। পরে সবার সম্মিলিত সিন্ধান্ত মোতাবেক বাসটার্মিনালের ইজারা বাতিল করা হয়।

উল্লেখ্য,চলতি বছরের ১৪ এপ্রিল থেকে আগামী এক বছরের জন্য ১৬ লাখ ৫৫ হাজার টাকায় সিংড়া বাস টার্মিনাল ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ইজারায় নির্দিষ্ট স্থান থেকে টোল আদায়ে দেয়া হয় ১৬টি শর্ত। কিন্তু ইজারাদার হুমায়ুন কবির ইজারার শর্ত ভঙ্গ করে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছিল।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }