সিংড়া মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় সিংড়া মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুলহাস কায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বাকীবিল্লাহ রশীদী, সহ-সভাপতি সুজিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রনজু আহমেদ রাহাত ও রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক রানা মাসুদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল-আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, সাংবাদিক পিকে শাকিলসহ অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ ও অসহায় ব্যক্তিদের সেবায় এগিয়ে আসা, সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।