সিংড়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়, গাড়ি মালিককে ৫ হাজার টাকা জরিমানা

 

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্ধারিত ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় সিংড়া এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (২ জুন ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

 

অভিযানে দেখা যায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে এবং বাসস্ট্যান্ডে ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়নি। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }