- নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম।
দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম।
আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।
এর আগে দেশের বাজারে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল।