সিংড়ায় ঈদুল আজহা উপলক্ষে এম.এ সামাদের পক্ষ থেকে ১ হাজার পরিবার পেল ঈদ সামগ্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেঁলিগ্রাম এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ সামাদের উদ্যোগে নিম্নবিত্ত ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় তেঁলিগ্রাম এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি এক হাজার জনের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঈদ সামগ্রী নিতে আসা অসহায় পরিবারগুলোর সদস্যরা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। এতে তারা পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

শেরকোল তেঁলিগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ সামাদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই কষ্টে থাকবে না। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় এম.এ সামাদের পক্ষ থেকে অসহায় এক প্রতিবন্ধীকে চলাচলের জন্য একটা হুইল চেয়ার উপহার দেওয়া হয়।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }