সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসাইন

নাটোরের সিংড়া ডায়াবেটিস সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষাবিদ ও সমাজসেবক মিলন হোসাইন মাস্টার।

সম্প্রতি সমিতির এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসা সেবা, সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক মিলন হোসাইন মাস্টার বলেন, ডায়াবেটিস রোগীদের সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }