এ দেশে কেউ আর অবহেলিত থাকবে না- এমপি আনু

নাটোরের সিংড়া উপজেলার বড় সাঐল গ্রামে আল আকসা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা মসজিদের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণী-পেশার নাগরিকের কল্যাণে কাজ শুরু করেছেন। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য মাসিক ভাতার প্রবর্তন করেছেন। এ দেশে কেউ আর অবহেলিত থাকবে না।

স্থানীয় উদ্যোগে পাঁচ কাঠা জমির উপর নির্মিত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন সিংড়া উপজলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার এবং মসজিদ কমিটির সভাপতি মা. মতিয়ার রহমানসহ স্থানীয়রা।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }