নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে পআইনজীবী সমিতির সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, লিগ্যাল এইড এর আইনজীবী এড. বাকি বিল্লাহ রশীদি’সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, প্রত্যেক নাগরিকেরই আইনগত সহায়তা পাবার অধিকার আছে। তাই আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা দেয়া হয়।সরকারি উদ্যোগে বিনামূল্যে আইনি পরামর্শ ও আইনি সহায়তা নিশ্চিত করাই আইনগত সহায়তা দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }