সিংড়া ত্রাণ গোডাউনের উদ্বোধন করেন ডিসি আসমা শাহীন

নাটোরের সিংড়ায় উপজেলা চত্বরে ত্রাণ গোডাউনের শুভ উদ্বোধন করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কোর্টমাঠ চত্বরে এ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি) মানিক রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী কাজী মুছা প্রমূখ।

সাড়ে ৯ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছেন সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }