নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

সারা দেশের মতো নাটোরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। জেলার সাতটি উপজেলায় মোট ৪৭টি কেন্দ্রে ২০ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে।

এর মধ্যে এসএসসি (সাধারণ) শাখায় ২৭টি কেন্দ্রে ১৫ হাজার ৫৯২ জন, এসএসসি ভোকেশনালে ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৮৩৫ জন এবং দাখিলে ৭টি কেন্দ্রে ২ হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এবার জেলায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৯৭৪ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ হাজার ৫০৫ জন।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের ভেতর ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই, সকাল সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করে। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }