ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব বিলকিস জাহান রিমি
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি।
রবিবার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর নিকট যোগদানপত্র দাখিল করেন তিনি। এ সময় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এর আগে, গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি দীর্ঘদিন ধরে প্রশাসনিক দায়িত্বে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন।