সিংড়ায় মাইটিভির ১৭ তম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

নাটোরের সিংড়া উপজেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে মাইটিভির ১৭ তম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মডেল প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কবি ও সাহিত্যিক ডা: আবুল হোসেন, গ্লোবাল টিভির সাংবাদিক জুলহাজ কায়েম, এশিয়ান টিভির সাংবাদিক সারোয়ার হোসেন, বিবিসি একাত্তরের সাংবাদিক সুজিত সাহা, মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফজলে রাব্বি, দৈনিক সংবাদের প্রতিনিধি শুভ সরকার, বাংলা বাজার পত্রিকার সাংবাদিক মোতালেব হোসেন, কনটেন্ট ক্রিয়েটর আবু রাসেল সহ আরো অনেকে।

দোয়া পরিচালনা করেন, মাওলানা ওমর ফারুক।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }