সিংড়ায় ইউএনও’র সাঁড়াশি অভিযানে ১২টা ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে সিংড়া উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত টাসা ১২ ঘন্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

অভিযানকালে অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত ১২টি ভেকু (এক্সকাভেটর) থেকে মোট ২৪টি ব্যাটারি জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি পুকুর খনন করে সেই মাটি বিক্রি করছিলেন, যার ফলে রাস্তাঘাটের মারাত্মক ক্ষতি হচ্ছিল এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধভাবে পুকুর খনন ও রাস্তা নষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }