সিংড়ায় ১০ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ
নাটোরের সিংড়া উপজেলায় জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলা পরিষদ চত্বরে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি।
পরে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন।
এ সময় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু’সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।