সিংড়ায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নাটোরের সিংড়ায় বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালা উদ্যোগে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সহযোগিতায় এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনিরুদ্ধ আশরাফ আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার লালোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আটটি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে চ্যাম্পিয়ন লালোর উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হন নলবাতা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রুকাইয়া,নলবাতা উচ্চ বিদ্যালয়।। কুইজে ১৬০ জনের মধ্যে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

 

পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন, অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, প্রথম আলো নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, জেলা প্রশাসনের আক্তারুজ্জামান সিংড়া মডেল প্রেসক্লাবের সদস্য ও আইনজীবী এড. বাকি বিল্লাহ রশীদি’সহ শিক্ষক ও সুধীজন।

সঞ্চালনায় ছিলেন আব্দুল মতিন ও আজাদুর রহমান।

পুরস্কার হিসেবে বই, সনদ ও প্রাইজবন্ড এবং চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দল এবং শ্রেষ্ঠ বক্তা কে ক্রেস্ট দেয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে একজন করে বক্তব্য রেখেছে।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }