নাটোরে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন
নাটোরে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কানাইখালি এলাকায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব সভাপতি শামীমা লাইজু লিলা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন, খালেদ বিন জালাল বাচ্চুসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি ও কারসাজির মাধ্যমে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা দ্রুত বাজারে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।