নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

নাটোরের নলডাঙ্গা থেকে খোদেজা বেগম (৫০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ঠাকুর লক্ষিকোল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খোদেজা একই এলাকার নুর আলমের স্ত্রী।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম নিশ্চিত করে জানান, ভোরে খোদেজা বেগমকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে মরদেহটি বাড়ি নিয়ে গেলে খোদেজার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে খোদেজা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }