৪৫ দিন পর নাটোরের তিনটি ডিপোতে এসেছে ৭ লক্ষাধিক জ্বালানি তেল

৪৫ দিন পর নাটোরের তিনটি ডিপোতে ২১ টি রেল ট্যাংকারে ৭,২৫,৫০০ লিটার জ্বালানি তেল ডিজেল এসে পৌঁছেছে। এর মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রায়ত্ত বিতরণ সংস্থা পদ্মায় ২,৪৯০০০ লিটার, যমুনায়- ২,২৭,৫০০ লিটার এবং মেঘনা-২,৪৯০০০ লিটার তেল খালাস করা হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানি তেলের সংকট দেখা দেয় সারা দেশে। সেই সংকট মোকাবেলায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। খুলনার জাহাজ থেকে সংগ্রহ করা এই ডিজেল আজ বুধবার থেকে নাটোর ডিপো থেকে ৩ কোম্পানি নাটোর জেলার ১০ এজেন্সি সহ মোট ৬৭ ডিলারের অনুকুলে এই তেল সরবরাহ করা হচ্ছে।

মেঘনা ডিপো ইনচার্জ- আইয়ুব আলী, যমুনার কুতুব উদ্দিন হোসেন এবং পদ্মাল মোঃ ফজলেএলাহী চৌধুরী ( ডিএস) এই ডিজেল তেল খালাসের কথা জানান।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }