নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

 

নাটোরে হামের সংক্রমণ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে নাটোর শহরের রাণী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সারা দেশে কয়েকটি উপজেলাকে হামের ঝুঁকিপূর্ণ ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নাটোর সদর উপজেলাও রয়েছে। এ কারণে নাটোরে বিশেষ এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

জানা যায়, নাটোর সদর উপজেলায় ৮টি কেন্দ্রে মোট ১৮ দিন ধরে এই বিশেষ টিকা প্রদান করা হবে। এর মধ্যে পৌরসভায় ৬টি কেন্দ্র ও ২টি সাব-সেন্টারে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

 

নাটোর সদর উপজেলায় মোট ৩৬ হাজার ২৩৪ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পৌরসভা এলাকায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ১৮০ জন।

 

প্রতিদিন সদর উপজেলায় প্রায় ৩ হাজার ২৯৪ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে পৌরসভা এলাকায় প্রতিদিন প্রায় ৬০০ জন শিশুকে টিকা দেওয়া হবে।

 

এদিকে, টিকাদান কর্মসূচিতে অংশ নিতে আসা অভিভাবকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }